বি এম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল থেকে ১’শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শুক্রবার রাতে উপজেলার বড়দল বাজার থেকে বড়দল গ্রামের লতিফ শেখের ছেলে রেজাউল শেখ (৩৮) ও ফকরাবাদ গ্রামের আব্দুল মান্নান বিশ্বাসের ছেলে রেজাউল বিশ্বাস (৪৪) কে আটক করেন। জানাগেছে, উপজেলার বড়দল বাজার এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধভাবে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশীদের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে বড়দল বাজারের মেসার্স মায়ের দোয়া সু-ষ্টোরের সামনে পাঁকা রাস্তার উপর থেকে উক্ত দুই মাদক ব্যবসায়ীকে ১’শ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে একটি এনড্রয়েট মোবাইল ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। পরে র্যাব আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে আশাশুনি থানায় সোপর্দ করলে থানা পুলিশ শনিবার দুপুরে আসামীদেরকে বিচারার্থে আদালাতে প্রেরণ করেন।
Thank you for reading this post, don't forget to subscribe! ![]()