৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৩
শিরোনাম:

পি কে হালদারের সহযোগী অসীম কুমার মিস্ত্রির তিন দিনের রিমান্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) সহযোগী অসীম কুমার মিস্ত্রির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) অসীমকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন তার তিন দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ অসীমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Loading