৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২০
শিরোনাম:

কলাপাড়ায় প্রথমবারের মতো অবসরপ্রাপ্ত দুই গ্রাম পুলিশকে সংবর্ধনা

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো অবসারপ্রাপ্ত দুই গ্রাম পুলিশকে বিদায়ী
সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার বেলা বারোটায় কলাপাড়া থানা প্রাঙ্গনে অবসারপ্রাপ্ত গ্রাম পুলিশ চাঁন মেয়া ও আলাউদ্দিন ফকিরকে সংবর্ধিত করা হয়। এছাড়া তাদের বিশেষ কাজের অবদানে স্বীকৃত স্বরুপ পুরষ্কার প্রদান করা হয়েছে। এসময় কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান, পায়র তাপ বিদ্যুৎ ফাঁড়ির ইটচার্জ শোনিত কুমার গাইন ও
কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুজ্জামানসহ উপজেলার সকল গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

জানা গেছে, সংবর্ধিত চাঁন মেয়া ১৯৭৯ সালে উপজলোর চাকামাইয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডে গ্রাম পুলিশে যোগদান করেন। এ বছরের ৪ জানুয়ারী তিনি অবসর গ্রহন করেন। আর আলাউদ্দিন ফকির ১৯৮২ সালে লালুয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডে গ্রাম পুলিশে যোগদান করেন। গত বছরের ১২ মার্চ তিনি অবসর গ্রহন করেন।

Loading