৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৫
শিরোনাম:

১ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ভারতীয় নারী আঞ্জু কাপুরকে গ্রেপ্তার

রাজধানীর গুলশান এলাকা থেকে সেই ভারতীয় নারী আঞ্জু কাপুরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। মঙ্গলবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ১ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় একটি মামলা রয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সিআইডি সূত্র জানিয়েছে, মোস্তফা জগলুল ওয়াহিদের গুলশানের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন আঞ্জু কাপুর। পরে মোস্তফা তাকে বিয়ে করেন। এক পর্যায়ে মোস্তফা জগলুল ওয়াহিদের মৃত্যু হয়। কিন্তু প্রয়াতের পরিবারের অন্য সদস্যদের কাছে তার মৃত্যুর বিষয়টি গোপন রাখেন আঞ্জু। এরপর মোস্তফা জগলুল ওয়াহিদের নামে সিটি ব্যাংকের গুলশান শাখা ১ কোটি ৪০ লাখ টাকা আত্মসাৎ করেন তিনি।

গ্রেপ্তারকৃত আঞ্জু কাপুর ভারতের ব্যাঙ্গালুরের আরগে হেলিয়র ফ্ল্যাট নম্বর ৬০২/বি, নম্বর ৪৯/১বি হেননুর বাগলুর রোডের শুব্বিস কোঠানুরের ভিনোদ কুমার কাপুর ও বিনয় কাপুরের মেয়ে।

সিআইডি ঢাকা মেট্রো উত্তরের বিশেষ পুলিশ সুপার মো. খালিদুল হক হাওলাদার বলেন, এ ঘটনায় মৃত মোস্তফা জগলুল ওয়াহিদের মেয়ে মুসফিকা মোস্তফা একটি মামলা করেন। পরে সিআইডি তাকে গ্রেপ্তার করে।

গত ১০ অক্টোবর মোস্তফা জগলুলের মৃত্যু হয়। তিনি পেশায় পাইলট ছিলেন। ভাইবোনদের মধ্যে শুধু সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ ছাড়া তার আর কেউ বাংলাদেশে নেই। তার মৃত্যুর পর দুই দিন ধরে ওই বাড়ির সামনে অবস্থান নেন মোস্তফা জগলুল ওয়াহিদের দুই মেয়ে মুশফিকা ও মোবাশ্বেরা। কিন্তু দুই মেয়েকে বাড়িটিতে ঢুকতে দিচ্ছিলেন না আঞ্জু কাপুর। পরে আদালতের নির্দেশে পুলিশ দুইবোনকে বাড়িতে উঠিয়ে দেয়।

Loading