২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৬
শিরোনাম:

বিজয় মালিয়া, তারেক জিয়াসহ বিভিন্ন দেশের নাগরিকদের নিয়ে প্রামাণ্যচিত্র বানাচ্ছে স্কাই নিউজ

বাংলা ইনসাইডার : লন্ডনের একটি বহুল আলোচিত টেলিভিশন চ্যানেল স্কাই নিউজ তারেকের ওপর একটি প্রামাণ্যচিত্র বানাচ্ছে। অবশ্য এ প্রামাণ্যচিত্রটি শুধুমাত্র তারেকের উপর নয়, বিভিন্ন দেশ থেকে লুটেরা, দুর্নীতিবাজ এসে লন্ডনে অবস্থান গ্রহণ করেছেন তাদের ওপর একটি ধারাবাহিক প্রতিবেদন করছে স্কাই নিউজ। অনুসন্ধানী প্রতিবেদনে, তারেক ছড়াও রয়েছে ভারতের দুর্নীতিবাজ বিলিয়নিয়ার বিজয় মালিয়া এবং আরো কয়েকটি দেশের নাগরিক। এরা কিভাবে লন্ডনে থাকছে এবং কিভাবে তারা জীবন-যাপন করছে সেই সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে স্কাই নিউজের এই অনুসন্ধানী প্রতিবেদনে। স্কাই নিউজ সূত্রে জানা গেছে যে, এই প্রতিবেদনটি এখন তাদের সম্পাদকীয় বোর্ডের বিবেচনাধীন আছে এবং সম্পাদকীয় বোর্ডে যখন এটি অনুমোদিত হবে, তখন ধারাবাহিকভাবে প্রতিবেদনটি প্রচারিত হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, এই প্রামাণ্যচিত্রে লন্ডনে তারেক জিয়ার বৈধ আয় রোজগারের পথ ছাড়াও যে তিনি বিলাসবহুল এবং রাজকীয়ভাবে জীবন-যাপন করছেন তার কিছু চিত্র দেখানো হবে। স্কাই নিউজের অনুসন্ধানে দেখা গেছে যে, লন্ডনে তারেক জিয়ার চারটি বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন। তিনি কিংস্টনের একটি বিলাসবহুল বাড়িতে থাকেন এবং তার কোনো বৈধ আয় না থাকা স্বত্বেও তিনি সেখানে রাজকীয় জীবনযাপন করেন। স্কাই নিউজের ঐ অনুসন্ধানী প্রতিবেদনে এটাও দেখা যাচ্ছে যে, তারেক জিয়া প্রতি সপ্তাহে একাধিক ক্যাসিনো ক্লাবে যান এবং সেখানে তিনি প্রচুর টাকার জুয়া খেলেন। করোনা পরিস্থিতির আগে তারেক জিয়া একাধিকবার নাইট ক্লাবে গিয়েছিলেন, সেই তথ্যও স্কাই নিউজের হাতে এসেছে।

স্কাই নিউজ সূত্রে জানা গেছে যে, বিদেশ থেকে যারা লন্ডন এসেছেন এবং অকল্পনীয় রাজকীয় জীবন-যাপন করছেন, তা কিভাবে সম্ভব হচ্ছে এবং কিভাবে তারা লন্ডনে অবস্থান করছে বৈধতা ছাড়া, সেই সম্পর্কে তথ্য অনুসন্ধানের জন্য তারা এই প্রকল্পটি হাতে নিয়েছেন। অন্তত ১০ জনের ওপর তাদের এই প্রামাণ্যচিত্রটি প্রচারিত হবে।

Loading