৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩০
শিরোনাম:

নির্বাচনি কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণ কখনও আশা করি না: মাহবুব তালুকদার

চতুর্থ ও পঞ্চম ধাপে পৌরসভা নির্বাচনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বুধবার ভার্চুয়াল মিটিংয়ে নির্বাচন কমিশনার একথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, আমরা কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের প্রতি অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে দায়িত্ব পালন করতে আসিনি। সব প্রার্থী আমাদের কাছে এক। সবার প্রতি আচরণে আপনাদের ভূমিকা হচ্ছে বিচারকের মতো নির্মোহ।

তিনি বলেন, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালনের জন্য আমরা শপথ নিয়েছি। আপনারা আমাদের শপথের অংশীদার। কারণ নির্বাচন আমরা সরাসরি করি না, নির্বাচন করেন আপনারা। নির্বাচন কমিশনের সব ক্ষমতা ও শক্তি এখন আপনাদের কাছে হস্তান্তরিত। কমিশনের নির্দেশে আপনারা এই ক্ষমতা প্রয়োগ করবেন।

সাম্প্রতিক নির্বাচনগুলোতে ভোটবিমুখতা লক্ষ করা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এটি গণতন্ত্রের জন্য অশনিসংকেত। এর কারণগুলো বিশ্লেষণ করে প্রতিকারের প্রচেষ্টা চালানো প্রয়োজন।

তিনি বলেন, নির্বাচনকালে আপনাদের হাতে যে অপরিমেয় ক্ষমতা আছে, তা প্রয়োগ করে একটি শান্তিপূর্ণ পরিবেশ কেন নিশ্চিত করা যাবে না তা আমার বোধগম্য নয়। পাশাপাশি এ কথাও বলে দিতে চাই, নির্বাচনের দায়িত্বপালনে কারও কোনো শিথিলতা বরদাস্ত করা হবে না। এ বিষয়ে আমরা “শূন্য সহিষ্ণু নীতি” বা “জিরো টলারেন্সে” বিশ্বাসী।’

Loading