৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৫
শিরোনাম:

আমি আপনাদের একজন সেবক …মেয়র বিপুল চন্দ্র হাওলাদার

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :  নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র বিপুল চন্দ্র হাওলাদার বলেছেন, আমি আপনাদের একজন সেবক। আমি কোন দূর্নীতি করি নাই। সন্ত্রাস ও মাদকের মদদ দেইনি। আমি মাদক বিরোধী আন্দোলেনে সামিল হয়েছি। কাজেই পৌরবাসীর উন্নয়নের জন্য যা যা দরকার সেটাই আমি করেছি। অনেক কাজ সম্পন্ন হয়নি। আগামী নির্বাচনে
বিজয় হলে চলমান কাজ সম্পন করবো। এছাড়া এ পৌর সভাকে একটি আধুনিক পৌর সভায় রুপান্তরিত করা হবে। বুধবার শেষ বিকালে পৌর শহরের ১ নং ওয়ার্ডের শেখ কামাল সেতুর নিচে এক উঠান বৈঠকে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র বিপুল চন্দ্র হাওলাদার এ কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন,জননেত্রী শেখ হাসিন বুলেট ট্রেনের লাইন করে দিচ্ছে। ট্রেন লাইন সম্পন্ন হলে সকালে ঢাকায় যাবে আবার কাজ শেষে সন্ধ্যায় কলাপাড়ায় ফিরে আসবে। এই উন্নয়ন কে আর দেবে। জননেত্রী শেখ হাসিনা সকল মানুষের ভাগ্যের
পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। আমি গত ২০১৫ সালের ৩০ ডিসেম্বর কলাপাড়া পৌর সভায় মেয়র হিসাবে নির্বাচিত হওয়ার পর সকল পৌববাসিকে একভাবেই দেখেছি। একজনও বলতে পারবেনা আমার কাজ করে দেয়নি। বর্তমান মেয়র বিপুল চন্দ্র হাওলাদার আরো বলেন, স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য প্রর্থীকে ভোট দিতে হবে। আর যোগ্য প্রার্থীকে ভোট দিলে এলাকার
উন্নয়য় হবে। তাই জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিতে হবে। ইতোমধ্যে এ পৌর সভায় যে কাজ হয়েছে তা দৃশ্যমান। যেমন বাসষ্টান করা হয়েছে।

এছাড়া বৃদ্ধদের হাটার জন্য করে দিয়েছি ওর্য়াক ওয়ে। শিশু পার্কের কাজ রয়েছে চলমান। বঙ্গবন্ধুর প্রথম সন্তান মরহুম শেখ কামালের নামে করা হয়েছে অডিটরিয়াম। জননেত্রী শেখ হাসিনা আবারো আমাকে মনোনয়ন দিয়ে নৌকা নিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। তাই কলাপাড়া পৌর সভা উন্নয়নের জন্য বারবার দরকার শেখ হাসিনা সরকার। সংশ্লিষ্ট ওয়ার্ডের আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যক্ষ মো.বশির আহম্মেদের সভাপতিত্বে নৌকার নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অথিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ¦ মাহাবুবুর রহমান তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্ধসঢ়;বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা আওয়ামীলীগের

সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির, সাংগঠননিক সম্পাদক এ্যাড.সাইদুর রহমান সাইদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মজিবর রহমান চুন্নু। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো শাহআলম, পৌর যুবলীগ নেতা সোহেল, ছাত্রলীগের সাধারন সম্পাদক ফায়জুল ইসলাম আশিক তালুকদার ও স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন পাখি আক্তার সহ আরো অনেকে। এসময় উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠেনে নেতা কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Loading