মিনহাজ আহমাদ পারভেজ, সিলেট : সিলেটের গোয়াইনঘাট উপজেলা বিএনপির নতুন আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন ত্যাগী বিএনপি নেতা মো. লোকমান উদ্দিন। সাবেক আহ্বায়ক লুৎফুর রহমানের মৃত্যুর পর তার শূণ্যস্থানে তাকে দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠনের সিদ্বান্ত নেওয়া হয়েছে।
আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ৬ সদস্যর উপস্থিতিতে গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১১ সদস্য ও সিনিয়র নেতারা জরুরী সভায় এ সিদ্বান্ত নেন। নেতারা জানান- গত বছরের সেপ্টেম্বরে গোয়াইনঘাট বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের সময় আহ্বায়ক মনোনিত করা হয় নির্বাচনের মাধ্যমে। ওই নির্বাচনে ভোট বেশি পেয়ে লুৎফুর রহমান জয়ী হন। এখন তার মৃত্যুতে শূণ্যস্থানে নিকটতম প্রতিদ্বন্ধি লোকমান উদ্দিনকে সর্বসম্মতিক্রমে দায়িত্ব দেওয়া হয়েছে।
গোয়াইনঘাট উপজেলা শাখার প্রথম সদস্য প্রবীন বিএনপি নেতা ওসমান গনির সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শাহ আলম স্বপনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন লস্কর, ইশতিয়াক সিদ্দিকী, মাহবুবুল হক চৌধুরী, শাহ জামাল নুরুল হুদা।
সভায় গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মরহুম লৎফুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় আহবায়ক কমিটির উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বিগত আহ্বায়ক নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. লোকমান উদ্দিনকে আহ্ববায়ক হিসেবে নির্বাচিত করা হয়। সভায় সিদ্বান্ত অনুযায়ী আগামী দুই সপ্তাহের মধ্যে গোয়াইনঘাট উপজেলার প্রতিটি ইউনিয়নের আহ্ববায়ক কমিটি নির্বাচনের সিদ্বান্ত নেওয়া হয়। সভায় শহীদ জিয়াকে নিয়ে স্বৈরাচার সরকার যে সিদ্বান্ত নিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিএনপি নেতা আরিফ ইকবাল নেহাল, লোকমান উদ্দিন, করিম শিকদার, নাসির উদ্দিন, ফারুক আহমদ, আশরাফ হোসেন, কামাল উদ্দিন মেম্বার, মজির আহমদ, কাউছার আহমদ রানা। এছাড়া উপস্থিত ছিলেন- বিএনপি নেতা হাজী সুনাফর আলী, হাজী ফখরুল ইসলাম, সয়ফুল আলম, আব্দুল কাদির, আব্দুশ শুকুর, নুরুল আমীন মেম্বার, উমর আলী চেয়ারম্যান, হাজী হারুনুর রশীদ, আব্দুস সালাম, কাওছার আহমদ, বুলবুল আহমদ, গোলাম কিবরিয়া ছাত্তার ও শরিফ উদ্দিন প্রমুখ।
![]()