ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে টিকা দিলে ভারতীয় এলার্জি কমে যাবে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে টিকা নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। তিনি আরও বলেন, ‘অ্যালার্জি দুই রকমের। একটি শারীরিক, আরেকটা ভারতীয়। যাদের ভারতীয় অ্যালার্জি আছে তাদের টিকা না নেওয়াই ভালো।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকা নেন আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন। সেখানে তার সঙ্গে ভ্যাকসিন গ্রহণ করেন তার স্ত্রী এবং যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা লিলি ও স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া সম্পাদক ফয়সাল আহসান উল্লাহ।
ভ্যাকসিন নিয়ে দেলোয়ার হোসেন বলেন, সুস্থ আছি, স্বাভাবিক আছি। কোনও ধরনের সমস্যা অনুভব করছি না। তিনি সব শ্রেণি-পেশার মানুষকে নির্ভয়ে টিকা গ্রহণের আহ্বান জানান।
নিউরো সায়েন্স হাসপাতালে টিকা নেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টর বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকাইয়া সুলতানা, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. শাম্মী আহমেদ, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কার্যনির্বাহী সংসদের সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, আজিজুস সামাদ ডন, আব্দুল আউয়াল শামীম।
আজিমপুর মা ও শিশু হাসপাতালে ভ্যাকসিন গ্রহণ শেষে তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সফিউল্লাহ বলেন, যেখানে পৃথিবীর অনেক উন্নত দেশ এখনো টিকা পাইনি; সেখানে আমাদের দেশে নানা গুজব ছড়ানো হয়েছে। যতই দিন যাচ্ছে মানুষের ভুল ভাঙ্গছে। সবাই আসছেন টিকা নিতে। সামনে এ ভিড় আরো বাড়বে মনে হচ্ছে।
![]()