৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫২
শিরোনাম:

কুবিসাসে “গল্পে আড্ডায় সাংবাদিকতা ” নিয়ে আলোচনা সভা

কুবি প্রতিনিধি,

Thank you for reading this post, don't forget to subscribe!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘গল্পে আড্ডায় সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালার ৫ম পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (কুবিসাস) আয়োজনে সংগঠনটির কার্যালয়ে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লবের সঞ্চালনায় এবং সভাপতি তানভীর সাবিকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক ও ফিচার রাইটার্স এসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠা মুতাসিম বিল্লাহ।

এ সময় তিনি ‘ফিচার’ কেন লিখবো? কিভাবে লিখবো?’ শীর্ষক আলোচনায় বলেন, “ফিচার একটি ভিন্নধর্মী কাজ। যারা ফিচার লিখতে পারেন তারা ব্যতিক্রমধর্মী সব অভিজ্ঞতার মুখোমুখি হয় এবং নিজেকে মেলে ধরার সুযোগ পান। পাশাপাশি সাংবাদিকতার মূলমন্ত্র আত্মস্থ করার একটি কার্যকরী পদক্ষেপ। আরেকটি দিক হল যারা ফিচার লিখতে অভ্যস্ত তারা কখনও হতাশ হন না। কারন তারা জীবনে নানাবিধ মানুষের চরম দুর্দিনের কথা লেখনীতে তুলে ধরেন। যার উপলব্ধি লেখককে পরিমার্জিত হতে সহায়তা করে।”

এছাড়া কর্মশালায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা এবং সাংবাদিকতায় আগ্রহী বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Loading