২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫২
শিরোনাম:

স্বাধীনতার পর বঙ্গবন্ধু ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন: প্রধানমন্ত্রী

কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস আ্যান্ড ক্যান্সার রিসার্চ এর ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চ্যুয়ালে যোগ দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। ডিবিসি ও যমুনা টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংক্রমণে দেশের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করেছে সরকার। করোনার ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে দ্বিধা কেটে গেছে। সবার জন্য ভ্যাকসিন নিশ্চিতে সরকার কাজ করছে। এছাড়া ভ্যাকিসন নিলেও স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, করোনাভাইরাস মোকাবিলা করার জন্য ডাক্তার ও নার্স নিয়োগ দিয়েছি। এসব পদক্ষেপের ফলে করোনাভাইরাস নিয়ন্ত্রণ রয়েছে। প্রতিটা মানুষ যাতে চিকিৎসা পায়, সেজন্য চেষ্টা করে যাচ্ছি। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন একমাত্র লক্ষ্য। করোনা মহামারী মোকাবেলায় নিরসলভাবে কাজ করার জন্য স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলাবাহিনী ও প্রশাসনের সব কর্মকর্তাকে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী।

Loading