৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৫
শিরোনাম:

ভোট গ্রহন চলছে সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : সকালের শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে উৎসব মুখর পরিবেশে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে। রবিবার সকাল ৮ টায় ইলেট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ৯ ওয়ার্ডের ১০ টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। চলবে টানা বিকাল ৪ টা পর্যন্ত। প্রতিটা ভোট কেন্দ্রে নারী ভোটারদের বেশি উপস্থিতি লক্ষ করা গেছে। তবে এখন পর্যন্ত কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে ভোট কেন্দ্র গুলোর আসপাশে উৎসুক লোকজন ও ছিলো চোখে পরার মত। তবে বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটারদেও উপস্থিতিও বাড়তে থাকে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ১০ জন পুলিশ সদস্য ও ৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া নির্বাচনী মাঠে ২ প্লাটুন বিজিবি, ৬ টি মোবাইল টিম ও ৩ টি র‌্যাবের টিম মোতায়েন রয়েছে। পঞ্চম বারের মতো এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১২ হাজার ৮শ‘ ৯১ জন ভোটারের বিপরীতে মেয়র পদে ৪ জন, ৯টি কাউন্সিলর পদে ৩৭ জন এবং সংরক্ষিত ৩টি নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, পৌর শহরের ৩নং ওয়ার্ডের রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ১৩০৫ জন। সকাল ৮ টা থেকে ১ টা পর্যন্ত ৭০১ জন ভোটার ভোট প্রয়োগ করেছে। ৯নং ওয়ার্ডের সরকারি মোজাহার উদ্দিন বিশ^াস কলেজ ভোট কেন্দ্রে মোট ভোটার ১২৫৩ জন। দুপুর ১২ টা পর্যন্ত ওই কেন্দ্রে ৪৩৬ জন ভোটার ভোট দিয়েছেন। এছাড়া ৮নং ওয়ার্ডের মঙ্গলসুখ মডেল সরকারি প্রথমিক বিদ্যালে ভোট কেন্দ্রে মোট ভোটার ১৩৩২ জন। সেখানে দুপুর পর্যন্ত ৪৪৪ জন ভোটা ভোট প্রয়োগ করেছে। সকালে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক ভোট কেন্দ্রে শুব্রত নামের এক যুবক তার বৃদ্ধা পিতাকে নিয়ে ভোট দিতে আসেন। এসময় তিনি বলেন, ইভিএমে ভোট দিতে তাদের কোন রকম সমস্য হয়েনি। তিনি আরো বলেন, এই পদ্ধতিই একেবারেই সহজ। এতে কোন প্রকার জাল ভোট দেওয়ার সুযোগ নেই। ষাটোর্ধ প্রতিবন্ধী মাকসুদা বেগম বলেন, বাবা রে হাটতে পারিনা। ভ্যানে চড়ে ভোট দিতে এসেছি। আগের নির্বাচনে সিল দিয়ে ভোট দিয়েছি। এইবার অল্প সময়ের
মধ্যে টিপ দিয়ে ভোট দিয়েছি।

৩ নং ওয়ার্ড ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, কোন রকম অপ্রিতিকর ঘটনা ছাড়াই ভোটাররা নির্বিগ্নে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার আবদুর রশিদ বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি।

Loading