ডেস্ক নিউজ: মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার বাইসাইকেলের মেয়রপ্রার্থী খন্দকার মোহাম্মদ হোসেন রেনু ভোট দিতে গিয়ে বিপত্তিতে পড়েছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!রোববার (১৪ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জ টেকনিক্যাল ইনস্টিটিউট কেন্দ্রে তার নাম নম্বর সব ঠিক থাকা সত্ত্বেও ইভিএম মেশিন আঙুলের ছাপ গ্রহণ করতে পারছিলেন না। পরে সাদা রঙের লাক্স সাবান আনিয়ে হাতের আঙুল পরিষ্কার করে টিস্যু ব্যবহারের করে কয়েকবারের চেষ্টায় ভোট দিতে পারেন। সূত্র: সময়টিভি
কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রুস্তম আলী হাওলাদার সময় সংবাদকে বলেন, এই ভোটটির জন্য অনেক ভোগান্তি হয়েছিল। আঙুলের ছাপটিতে বেশ সমস্যা। মেশিন ছাপটি নিতে পারছিল না। প্রায় ৩ মিনিটের চেষ্টায় ভোটটি অবশেষে নেওয়া গেছে।
পৌরসভাটির প্রথম মেয়র খন্দকার মোহাম্মদ হোসেন রেনু বলেন, ৩০ মিনিট না এক ঘণ্টার চেষ্টায় ভোটটি অবশেষে দিতে পেরেছি। কিন্তু এমন সমস্যা বিরক্তিকর। তারপরও ভোটটি দেওয়া গেছে।
![]()