৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৯
শিরোনাম:

রশি মেরে মারো টান, রাজা হবে খান খান, আমাদের ওই জায়গা থাকতে হবে: গয়েশ্বর

স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের লক্ষ্য অর্জনের পথে সাহসের সাথে পথ চলতে হবে। অনেকে বলে হাসিনা একটার পর একটা সে আইটেস দেয় আমাদেরকে ব্যস্ত রাখার জন্য। আমাদের কিন্তু এখন ব্যস্ত থাকার দরকার নাই, অনেক আইটেমেরও নিয়ে মাথা ঘামানোরও দরকার নাই। যুদ্ধ আমাদেরকে শুরু করতে হবে। সেই যুদ্ধের ফলাফল হবে গণতন্ত্র পুনরুদ্ধার।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ বলেন, আপনাদের হাত পুড়ে যাবে, ছাঁই হয়ে যাবে। এই খেতাব কেউ দেয় নাই, এই খেতাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ যারা খেতাব পেয়েছেন তারা প্রত্যেকে অর্জন করেছেন। এই খেতাবের ওপরে হাত দেয়ার কোনো অধিকার কারো নেই।

তিনি বলেন, আলজাজিরার রিপোর্ট দিয়েছে সরকারের পক্ষ থেকে নাকচ করে দিলেন। রিপোর্টের বিষয়বস্তুগুলো যদি মিথ্যা হয় তাহলে সরকারের দায়িত্ব ছিলো প্রতিবাদ করা। কিন্তু তারা বিষয়বস্তুর মধ্যে যান নাই শুধু রাজনৈতিকভাবে নাকচ করে দিয়েছেন।

শনিবার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের যৌথ উদ্যোগে মুক্তিযুদ্ধের ঘোষক জেড ফোর্সের অধিনায়ক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম পদক বাতিলের প্রতিবাদে এই আলোচনা সভা হয়।

 

Loading