৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৩
শিরোনাম:

সাতক্ষীরা পৗেরসভায় বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ২৫ হাজার ৮৮ ভােট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র ও বিএনপির প্রার্থী তাজকিন আহমেদ চিশতী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারিকেলগাছ প্রতীকের সতন্ত্র প্রার্থী নাসিম ফারুক খান মিঠু পেয়েছেন ১৩ হাজার ২২১ ভোট।

Thank you for reading this post, don't forget to subscribe!

এছাড়া নৌকা প্রতিকের প্রার্থী শেখ নাসেরুল হক পেয়েছন ১৩ হাজার ৫০ ভোট, হাতপাখা প্রতীকের এসএম মুস্তাফিজুর রউফ পেয়েছেন ১ হাজার ৬৭৯ ভোট ও জগ প্রতীকের নুরুল হুদা পেয়েছেন ২ হাজার ৮৮৮ভোট।

মোট ভোট পড়েছে ৫৫ হাজার ৯২৬টি। সে হিসেবে ৬২.৮৪% ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা।

জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুল কবীর আজ সন্ধ্যায় মোট ৩৭টি কেন্দ্রের এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

Loading