পুরান ঢাকার শ্যামবাজার থেকে ফরাশগঞ্জ পর্যন্ত বুড়িগঙ্গা নদীর তীরে উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এসময় ফরাশগঞ্জ এলাকার ছয়তলা ভবনের অবৈধ অংশ ভাঙতে গেলে ভাড়াটেদের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। তবুও অভিযান অব্যাহত রাখে বিআইডব্লিউটিএ।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল।
তিনি জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি সাততলা ভবন, পাঁচটি একতলা টিনশেড ভবন, ১২টি একতলা আধাপাকা দোকান, দুটি একতলা গোডাউন ও ১৮টি টঙঘর উচ্ছেদ করা হয়।
![]()