সৌদি গোয়েন্দা সংস্থার ২০ সদস্যের একটি দল ইসলামী বিশেষজ্ঞ আয়েশা আল-মুহাজিরিকে (৬৫) মক্কায় নিজ বাড়িতে কোরআন প্রচার ও শিক্ষার দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে। মিডেলইস্টমনিটর
Thank you for reading this post, don't forget to subscribe!মুহাজিরির সাথে আরো দুইজন নারীকে গ্রেপ্তার করা হয়। এদের একজনের বয়স ৮০ বছর। অন্য নারীর বিষয়ে তার পরিবার কোনো তথ্য দিতে রাজি হননি।
জেদ্দার নিকটে ধাবান কারাগারে মুহাজিরিকে রাখা হয়েছে। মুহাজিরিকে আটকের পর তার সন্তানরা গ্রেপ্তারের কারণ জানতে চাইলে তাদেরকেও গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়।
সৌদি সরকারের বিভিন্ন বিষয়ে সমালোচনা করার কারণে গত কয়েক বছরে বেশ কয়েকজন আলেম ও সমালোচককে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে নারী মানবাধিকার কর্মীও রয়েছে। সম্পাদনা : রাশিদ
![]()