২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০২
শিরোনাম:

সিইসি আওয়ামী বান্ধব, নিজেদের ক্ষমতা প্রয়োগ না করে প্রধানমন্ত্রীর পদলেহনেই ব্যস্ত: রহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগের অনুকূলে একতরফা নির্বাচন অনুষ্ঠান করতে কে এম নুরুল হুদা অস্থির হয়ে পড়েন। কারণ শেখ হাসিনাকে খুশী করার জন্য তিনি আত্মনিবেদিত। সব নির্বাচনে সিলেক্টেড প্রার্থীকে বিজয়ী করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

রহুল কবির রিজভী বলেন, অভিনব সন্ত্রাসী কায়দায় ভোট ডাকাতির নির্বাচন অনুষ্ঠানের জন্য কে এম নুরুল হুদা ইতিহাসে অমর হয়ে থাকবেন। অবৈধ ক্ষমতাসীনদের স্বার্থসিদ্ধির জন্য অত্যন্ত নিপুণ হাতিয়ার হিসেবে কাজ করে যাচ্ছে নির্বাচন ও সুষ্ঠু ভোটের শত্রু প্রধান নির্বাচন কমিশনার ও তার খয়ের খাঁ কতিপয় নির্বাচন কমিশনার।

তিনি বলেন, নির্বাচন কমিশনার জনাব মাহবুব তালুকদার, যিনি সুষ্ঠু নির্বাচনের পক্ষে রয়েছেন তিনি বিবেক যন্ত্রণায় ভুগতে ভুগতে এখন পদত্যাগের কথা বলছেন। গণতন্ত্রমনা বাংলাদেশীদের আত্মমর্যাদাকে ভুলুন্ঠিত করেছেন কে এম নুরুল হুদা।

রিজভী বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অনাচার-দুর্নীতি ও লুটপাটের তথ্য সব ভালভাবেই সংরক্ষিত আছে। এদের অপকর্মের বিচার হবেই। কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন এই কমিশন তাদের ক্ষমতা সরকারের কাছে বিলিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

Loading