নইন আবু নাঈম,বাগেরহাট সংবাদদাতাঃ শা¦সকষ্টজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। উন্নত চিকিৎসার জন্য তাকে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হেলিকপ্টারযোগে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দেলোয়ার হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!এমপি মিলনের অসুস্থতার বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, সকাল ১০টার দিকে মোরেলগঞ্জের বাসায় বসে এমপি মহোদয় শ্বাসকষ্ট অনুভব করেন। খবর পেয়ে বাসায় গিয়ে তার শারীরিক অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রæত ঢাকা স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। দলীয় সূত্র জানায়, দুপুর ১টা ৩০মিনিটের সময় এমপি আমিরুল আলম মিলনকে এয়ার অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়েছে। এসময় মোরেলেগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই আলম বাচ্চু, ইউএনও মো. দেলোয়ার হোসেন, ওসি মো. মনিরুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হকসহ দলী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
![]()