২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪২
শিরোনাম:

এভিয়েশন বেসিক কোর্স গ্রাজুয়েশন অনুষ্ঠানে নবীন সেনা বৈমানিকদের ফ্লাইং ব্রেভেট পরিয়ে দিলেন সেনাবাহিনী প্রধান

বিশেষ প্রতিনিধি : আর্মি এভিয়েশন গ্রæপ পরিচালিত এভিয়েশন বেসিক কোর্স-১১ এর গ্রাজুয়েশন সমাপনী ও ফ্লাইং ব্রেভেট প্রদান অনুষ্ঠান মঙ্গলবার আর্মি এভিয়েশন গ্রæপ তেজগাঁও ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সেনা বৈমানিকদের ফ্লাইং ব্রেভেট পরিয়ে দেন। ব্রেভেট প্রদান অনুষ্ঠানের মাধ্যমে এভিয়েশন বেসিক কোর্স সম্পন্নকারী অফিসাররা সেনা বৈমানিক রূপে নতুন দায়িত্ব পালনের চ্যালেঞ্জ গ্রহণ করতে যাচ্ছেন। এভিয়েশন বেসিক কোর্স-১১ ২০১৯ সালের ২৫ আগস্ট থেকে শুরু হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

কোর্সে ২০ জন তরুন সেনা কর্মকর্তা সফলতার সাথে প্রাথমিক বিমান চালনা প্রশিক্ষণ সম্পন্ন করেন। অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও অন্যান্য বিভিন্ন বেসামরিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আর্মি এভিয়েশন গ্রæপ বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য সেনাবাহিনীর আভিযানিক কার্যক্রমে প্রত্যক্ষভাবে বিমান সহায়তা প্রদান করা। আধুনিক সেনাবাহিনীর সাথে সামঞ্জস্যতা বজায় রেখে আর্মি এভিয়েশনে সংযোজিত হয়েছে আধুনিক সামরিক বিমান ও হেলিকপ্টার। এই প্রতিষ্ঠান ১৯৭৮ সাল থেকে তেজগাঁও পুরাতন বিমান বন্দর থেকে তাদের উড্ডয়ন কর্মকান্ড পরিচালনা করে আসছে। ১৯৭৮ সাল থেকে এই প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ১১টি এভিয়েশন বেসিক কোর্স সফলভাবে পরিচালনা করেছে।

Loading