৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৫
শিরোনাম:

গাজীপুরে এক বিউটি পার্লার কর্মীকে আটকে রেখে দেহব্যবসা করান নারী কাউন্সিলর!

গাজীপুরে এক বিউটি পার্লার কর্মীকে (১৬) আটকে রেখে দেহব্যবসা করানোর অভিযোগ উঠেছে এক সংরক্ষিত নারী কাউন্সিলরের বিরুদ্ধে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ ঘটনায় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে বাসন থানায় ওই বিউটি পার্লার কর্মী বাদী হয়ে নারী কাউন্সিলরসহ দুজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী (৪০) ও নগরীর গ্রেটওয়াল সিটির মোফাজ্জল হোসেনের বাড়ির কেয়ারটেকার মো. নূরুল হক (৬৫)। এছাড়া মামলায় অজ্ঞাত পরিচয়ে আরো দু-তিনজনকে আসামি করা হয়েছে।

জানা যায়, চার মাস আগে নারী কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী চান্দনা চৌরাস্তায় রহমান শপিংমলে তার পরিচালিত ‘আনন্দ বিউটি পার্লার’তে তাকে চাকরি নেয়। কিছুদিন পর ওই এলাকার গ্রেটওয়াল সিটিতে নারী কাউন্সিলরের ভাড়া বাসার ফ্ল্যাটে নিয়ে তাকে দিয়ে বিউটি পার্লারের কাজ করানো হয়। পাশাপাশি তাকে কাজের মেয়ের পরিচয় দিয়ে জোরপূর্বক ঘরে বিভিন্ন ধরনের কাজ করানো হতো। প্রতিবাদ করলে নানা ধরনের হুমকি দেয়া হতো।

এজাহারে বলা হয়, গত ১৫ ডিসেম্বর থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে আসামি নুরুল হকের সহযোগিতায় ওই ফ্ল্যাটে তাকে দিয়ে পতিতাবৃত্তির কাজে বাধ্য করানো হতো। একাধিকবার নারী কাউন্সিলরের বাসা থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তাকে আটকে রেখে পতিতাবৃত্তির কাজ করতে বাধ্য করা হয়। পরে মঙ্গলবার সকালে কৌশলে পালিয়ে এসে বাসন মেট্রো থানায় মামলা দায়ের করে ওই কিশোরী।

বাসন মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, ওই কিশোরীর বাড়ি নেত্রকোনা জেলায়। গাজীপুরে কোনো স্বজন না থাকায় অভিযুক্ত নারী কাউন্সিলরের ভাড়া বাসায় থাকতো। দুই বছর আগে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। নারী কাউন্সিলর তাকে জিম্মি করেই দেহব্যবসা করিয়ে আসছিলেন বলে অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছে সে।

এ বিষয়ে জানতে নারী কাউন্সিলর রোকসানা আহমেদ রোজীর মোবাইলে একাধিকবার কল করা হলে বন্ধ পাওয়া যায়।

Loading