বাংলাদেশ ও সরকারের সুনাম নষ্ট করে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা টেলিভিশনে তথ্যচিত্র প্রচার করার দায়ে শায়ের জুলকারনাইন সামি ও ডেভিড বার্গম্যানসহ চার জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন। বাদীর জবানবন্দী রেকর্ড শেষে মামলাটি গ্রহণ করা হবে কি না- এ বিষয়ে আদেশের জন্য রাখা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক মামলাটির আবেদন করেন।
মামলায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা প্রধানকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশের অভিযোগ আনার পাশাপাশি আসামিরা পরস্পর যোগসাজশে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশ ও সরকারের সুনাম ক্ষুন্ন করছে বলে উল্লেখ করা হয়।
এছাড়া, আল জাজিরায় প্রচারিত তথ্যচিত্রে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে ইসরাইল থেকে যে গোয়েন্দা সরঞ্জাম কেনার বিষয়ে অভিযোগ তোলা হয়েছে তার পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলেও মামলার আবেদনে বলা হয়।
মামলার অন্য আসামিরা হলেন- আল জাজিরা টেলিভিশনের ডিরেক্টর জেনারেল মোস্তেফা স্যোউয়াগ ও নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল।
![]()