৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫০
শিরোনাম:

খোলামেলা পোশাকে নয়না, প্রেম করছেন দাউদের সঙ্গে!

সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তুমুল হট্টগোল ফেলে দিয়েছেন অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়। কালো বিকিনি টপ আর হট স্কার্টে বেসামাল অভিনেত্রীর যৌবন! বিভাজিকা, শরীরের প্রতিটি খাঁজ-ভাঁজ স্পষ্ট। ছবি দেখে যথারীতি প্রশংসা আর নিন্দার বান সামাজিক পাতায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

অভিনেত্রীও কম যান না। ক্যাপশনে ফুটিয়েছেন ঝাঁঝ। নিজেকেই যেন নিজে শাসন করেছেন, ‘বাজে কথায় কান না দিয়ে কাজে মন দাও!’

এভাবেই কি নেটিজেনদের অশালীন মন্তব্যের প্রতিবাদ জানালেন? হায়দরাবাদে শুটিংয়ে ব্যস্ত নয়না সোজাসুজি স্বীকার করে নিলেন সে কথা।

বললেন, হাতের পাঁচ আঙুলের মতোই অসমান মানুষের মন। কেউ প্রশংসা করবেন, কেউ করবেন নিন্দা। এ সব নিয়ে ভাবতে বসলে কাজ করবো কী করে?

আরও যুক্তি, নিজের পছন্দ মতোই ছবি তুলবেন। পোস্ট করবেন। কারণ, প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে প্রয়োজনে এই ধরনের কস্টিউম পরতেই হবে।

সামাজিক পাতায় ঝড় তোলার পাশাপাশি কাজেও সমান মনোযোগী নয়না। জানালেন, সদ্য শেষ করেছেন রামগোপাল বর্মার ছবি ‘ডি কোম্পানি’। এখানে তিনি দাউদের প্রেমিকা সুজাতা। যে পোশাকে, আচরণে, মানসিকতায় প্রচণ্ড সাহসী এক পাঞ্জাবি মেয়ে। দাউদের চরিত্রে অভিনয় করেছেন অশ্বতকান্ত শর্মা।

এক সময় আন্ডার ওয়ার্ল্ডের ‘খতরনাক’ ডনের সঙ্গে বলি অভিনেত্রী মন্দাকিনীর সম্পর্ক ছিলো, এমন গুঞ্জন শোনা যেতো। এই চরিত্র কি তার আদলে তৈরি? ‘একেবারেই না’, দাবি অভিনেত্রীর।

পাশাপাশি অভিনয় করেছেন পরিচালকের আরেকটি প্রোজেক্ট ‘ডেঞ্জারাস’তেও। নয়নার কথায়, এটিও সম্ভবত আরজিভির বড় পর্দার ছবি। এখানে আমি লেসবিয়ান। প্রচণ্ড সাহসী দৃশ্যে অভিনয় করেছি। স্মুচিং সিন, শরীরী ঘনিষ্ঠতা রয়েছে। ছবি, ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।

শুধুই রামগোপাল বর্মা আর সাহসী চরিত্রে অভিনয়? আরজিভি ক্যাম্পই কি নয়নার আপাত ঠিকানা? এবারেও অকপট কলকাতার মেয়ে, ‘হায়দরাবাদে অন্য বড় হাউসের একটি ছবি আর একটি ওয়েব সিরিজ করছি। এক্ষুণি নাম বলা বারণ।’

টালিউডে কবে দেখা যাবে তাকে? অভিনেত্রীর মতে, আপাতত তিনি মুম্বাই, হায়দরাবাদের ডেইলি প্যাসেঞ্জার। কাজের জন্য খুব শিগগিরি যেতে হবে লন্ডনে। এ সমস্ত সামলে ভবিষ্যতে তিনি টালিউডেও পা রাখবেন।

Loading