৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৪
শিরোনাম:

ফিঙ্গারপ্রিন্টে মিলল বিবস্ত্র তরুণীর পরিচয়

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউপির চন্ডিপুর এলাকায় জিকে ক্যানালের তীর থেকে পাওয়া বিবস্ত্র তরুণীর মরদেহের পরিচয় পাওয়া গেছে। পুলিশ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করেছে।
নিহত আঁখি খাতুন রাজবাড়ি সদর উপজেলার বসন্তপুর ইউপির ধুলদী লক্ষীপুর গ্রামের আলম আলীর মেয়ে। তিনি নারায়ণগঞ্জে গার্মেন্টস কর্মী হিসেবে চাকরি করতেন। তার একটি ৩ বছরের ছেলে সন্তান রয়েছে। আঁখির স্বামীর বাড়ি বরিশালে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিহত আখির বাবা আলম আলী বলেন, আঁখি নারায়ণগঞ্জে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতো। গত চার দিন আগে তার সঙ্গে আমার শেষ কথা হয়। তারপর আর তার সঙ্গে কথা হয়নি পুলিশের মাধ্যমে খবর পেলাম মেয়ে নিহত হয়েছে। আমরা পথে আছি মর্গে যাচ্ছি। মেয়ের মরদেহ মর্গে আছে। মেয়ে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

বুধবার সকালে উপজেলার চাঁদগ্রাম ইউপির চন্ডিপুর এলাকায় জিকে ক্যানালের তীর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, চন্ডিপুর গ্রাম এলাকায় জিকে ক্যানাল এর পানির কিনারায় বিবস্ত্র অবস্থায় ওই যুবতীর মরদেহ পড়ে ছিল। তার হাত, পা দড়ি দিয়ে বাঁধা ছিল। তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে এলাকাবাসী।

ভেড়ামারা থানার এসআই মনিরুজ্জামান বলেন, সকালে ক্যানালে তরুণীর মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল কবির বলেন, ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

ভেড়ামারা থানার ওসি শাহজালাল বলেন, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অজ্ঞাত তরুণীর মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত উদ্ধার করেছে। হত্যা রহস্য উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে তদন্ত করছে পুলিশ।ণ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পরে জানা যাবে বলেও জানান তিনি।

Loading