৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪০
শিরোনাম:

মাস্ক ছাড়া একজনও শহীদ মিনারে প্রবেশ করতে পারবেন না: ডিএমপি কমিশনার

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে কমিশনার মোহা. শফিকুল ইসলাম আরও বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরাও থাকবেন। শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার প্রতিটি ইঞ্চি জায়গা সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে। এজন্য ডিএমপি কন্ট্রোল রুম থেকে তা মনিটরিং করা হবে। পাশাপাশি বোম ডিসপোজাল ইউনিট ও সোয়াটসহ অন্যান্য ইউনিটগুলো সক্রিয় থাকবে। ২১ ফেব্রুয়ারি ঘিরে সুনির্দিষ্ট হুমকি নেই।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, বিশেষ পরিস্থিতিতে এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে যাচ্ছি। চারিদিকে করোনা পরিস্থিতি ও ভ্যাকসিনেশন চলছে। তাই রাজনৈতিক পর্যায়ে সর্বোচ্চ পাঁচজন এবং ব্যক্তি পর্যায়ে একসঙ্গে দুজনের বেশি না আসার অনুরোধ করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহীদ মিনার এলাকায় যান চলাচল বরাবরের মতো নিয়ন্ত্রণ করা হবে।

২১ ফেব্রুয়ারি ঘিরে জঙ্গিবাদী কার্যক্রম নজরদারি রাখা হচ্ছে কি না, জানতে চাইলে কমিশনার বলেন, সাধারণত এ ধরনের দিবসগুলো উপলক্ষে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের জন্য ছোট ঘটনা ঘটিয়ে হলেও দৃষ্টি আকর্ষণের একটা চেষ্টা থাকে। শহীদ দিবস বাঙালির আবেগের একটি বড় জায়গা। এখানে ছোট্ট একটি ঘটনা ঘটাতে পারলেও আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করা যায়। জঙ্গি কার্যক্রম বা গতিবিধি কঠোর নজরদারির জন্য আমাদের সাইবার ইউনিটগুলো সক্রিয় রয়েছে। আমরা মনে করি না এ ধরনের কোনো ঘটনা ঘটার সাহস তারা পাবে।

Loading