৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৩
শিরোনাম:

কলাপাড়ায় অগ্নিদগ্ধে ঝলসে গেছে এক শিক্ষার্থীর শরীর

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় মোসা.লামিয়া বেগম (১১) নামে এক পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী
অগ্নিদগ্ধ হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মিঠাগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। তাকে আশংকা জনক অবস্থায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অগ্নিদগ্ধ লামিয়া মিঠাগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রী। সে ওই গ্রামের হেমায়েত উদ্দিনের মেয়ে।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ীতে কেউ না থাকায় লামিয়া দুপুরের খাবার রান্না করার সময় তার অগোচরে চুলা থেকে স্যালোয়ার কামিজে আগুন লেগে যায় । তাৎক্ষনিক আগুন তার শরীরে ছড়িয়ে পরে। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হলেও ওই শিক্ষার্থীর শরীরের বেশীর ভাগ অংশ ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক মো.মাইনুল ইসলাম সাংবাদিকদের জানান, তাকে সাধ্যমত চিকিৎসা দিয়ে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

Loading