বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুই পরিবহন শ্রমিক গ্রেফতারের প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিতে ৭ জেলার ১৭ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিক শ্রমিকরা।
Thank you for reading this post, don't forget to subscribe!শনিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর রুপাতলী বাস টার্মিনাল চত্বরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন মালিক ও শ্রমিকরা।
আন্দোলনকারীরা জানান, পুলিশ যে দুই শ্রমিককে গ্রেফতার করেছে তারা নিরপরাধ। তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন করা হবে।
বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, তারা কোনোভাবেই শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িত নয়। এরপরও দুই শ্রমিকের গ্রেফতারে আমরা উদ্বিগ্ন। আর এ কারণে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় তারা নিয়োজিত রয়েছেন। সমস্যার সমাধানে চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
![]()