২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫৪
শিরোনাম:

নেশা করছে দেখে ফেলায় নারীকে ছুরিকাঘাত

রাজধানীর ডেমরার সারুলিয়ার বক্সনগর এলাকায় রেদোয়ান নামে এক যুবক ছুরিকাঘাত করেছে শারমিন আক্তারকে (১৭)। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেকে ভর্তি করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। শারমিনকে উদ্ধার করে সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেয়া হয়।

আহতের ভাই মো. শাহিন জানান, একই বাড়ির ভাড়াটিয়া রেদোয়ান বাসার পাশে জানালার সামনে মাদক নিচ্ছিল। সে শারমিনকে জানালা বন্ধ করে দিতে বলে। কাউকে জানাতে নিষেধ করে। কিন্তু শারমিন জানালা বন্ধ না করায় সে ক্ষিপ্ত হয়ে তার রুমে গিয়ে পেটে ছুরিকাঘাত করে।

তিনি জানান, শারমিন স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। আজ একুশে ফেব্রুয়ারি বন্ধ থাকায় সে বাসায় ছিল। আমরা কাজে ছিলাম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, শারমিন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বিস্তারিত জানার চেষ্টা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

Loading