কানাডার ম্যানিটোবায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা হলেন, আদিত্য নোমান, আরানুর আসাদ চৌধুরী ও রসুল বাঁধন। তিনজনই ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন।
Thank you for reading this post, don't forget to subscribe!স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উইনিপেগ শহর থেকে ১১৫ কিলোমিটার দূরে আরবর্গ শহরের উত্তরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৩ ছাত্র ম্যানিটোবা শহরে নর্দার্ন লাইফের অরোরার আলোকচ্ছটা দেখতে গিয়েছিলেন। ফেরার পথে এ দুর্ঘটনার কবলে পড়েন তারা। কমিউনিটিতে তারা জনসেবামূলক কর্মকাণ্ডে ব্যাপক পরিচিত ছিলেন বলে জানা গেছে।
![]()