নেয়ামূল হক নয়ন গজারিয়া প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের কালিতলা নামক স্থানে গতকাল রাত ভোর ৫ ঘটিকার সময় হুমায়ুন মোল্লা মার্কেট এর প্রায় দুটি মুদি দোকান ও একটি সেলুন সহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
Thank you for reading this post, don't forget to subscribe!ফজরের নামাজের আযনের অল্প কিছুক্ষণ পূর্বে আগুন লাগার খবর গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশন কে অবগত করলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টায় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে এলাকার জনসাধারণ আগুন নিয়ন্ত্রণে কাজ করতে সহযোগিতায় এগিয়ে আসে।
এই মার্কেটের প্রায় পাঁচটি দোকান সকাল ছয়টা হতে রাত দশটা পর্যন্ত ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছে।
মার্কেট দোকানদারদের আগুন লাগার ব্যাপারে জানতে চাইলে তারা জানান কখন কিভাবে আগুন লাগলো তাহা বুঝে উঠতে পারতেছি না।প্রতিদিনের মতো রাত দশটায় দোকান বন্ধ করে বাসায় চলে যাই।
পুড়ে যাওয়া তিনটি দোকানদার হিন্দু সম্প্রদায়ের হয়ে বিভিন্ন বেসরকারি এনজিও হতে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করে পরিবার নিয়ে কোনরকম দিন পার করে। অসহায় লোকগুলির আর্তনাতে ঋণের বোঝা কিভাবে পরিশোধ করবে তা ভেবে কান্না জড়িত কন্ঠে এভাবেই প্রকাশ করছে।
এ ব্যাপারে অসহায় পরিবারগুলি প্রশাসনের নিকট সহযোগিতার আশ্বাস চেয়ে আবারো এই ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করে পরিবারের সদস্যদের মুখে দু মুঠো ভাত তুলে দিতে পারে সে আশাই ব্যক্ত করে।
![]()