২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৪
শিরোনাম:

কিশোরগঞ্জের ভৈরবে ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

কিশোরগঞ্জের ভৈরবে ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০-১৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে। আজ রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

কাউন্সিলর প্রার্থী আশরাফ আলী ও ফজুলর রহমানের সমর্থদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন বলেন, সংঘর্ষে ১২-১৫ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি করেছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম উপস্থিত রয়েছে।

Loading