৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩২
শিরোনাম:

ডিএসসিসি এলাকার সব প্রতিষ্ঠানের নামফলক-চিহ্নফলক অবশ্যই বাংলায় লিখতে হবে : তাপস

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ডিএসসিসি এলাকার সব প্রতিষ্ঠানের নামফলক-চিহ্নফলক অবশ্যই বাংলায় লিখতে হবে। কোনো ইংরেজি শব্দ বাংলা বর্ণ দিয়ে লেখা যাবে না। এটি বাস্তবায়নে ডিএসসিসির পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
রোববার জাতীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

ডিএসসিসি মেয়র বলেন, গণবিজ্ঞপ্তি আমরা জারি করেছি, কারণ আজকে আমরা দেখছি, অপসংস্কৃতির আগ্রাসনে বাংলাভাষা তার মর্যাদা এবং সম্মান হারিয়ে ফেলেছে। এ জন্য আমরা মনে করি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার সব নামফলক এবং চিহ্নফলক বাংলায় হওয়া আবশ্যক।

এ সময় ডিএসসিসি মেয়রের সঙ্গে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Loading