৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৩
শিরোনাম:

কুবিতে রবার্ট ব্যাডেনের জন্মদিন উৎযাপন

কুবি প্রতিনিধি,

Thank you for reading this post, don't forget to subscribe!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রোভার স্কাউটের জনক রবার্ট ব্যাডেন পাওয়েলের জন্মদিন পালন করা হয়েছে।

২২ ফেব্রুয়ারী (সোমবার) দুপুর সাড়ে ১২ টার দিকে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের লোক প্রশাসন বিভাগের একটি শ্রেণীকক্ষে কেক কাটার মাধ্যমে এ দিবসটি পালন করা হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোভার্ট স্কাউট লিডার (অারএসএল) জিয়া উদ্দীন ও গার্লস রোভার্ট স্কাউট লিডার জান্নাতুল ফেরদৌস লতা এবং সিনিয়র রোভারমেট ও গ্রুপ কাউন্সিলের সভাপতি খোরশেদ আলমসহ রোভারের অনন্যা সদস্যগন।

অনুষ্ঠানে রোভার্ট স্কাউট লিডার জিয়া উদ্দীন সবাইকে রবার্ট ব্যাডেন পাওয়েলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, আজ থেকে আমরা আরও নতুন উদ্যেম নিয়ে কাজ শুরু করবো। এবং এই সংগঠনের যত দুর্বলতা আছে, সেগুলো কাটিয়ে উঠবো। বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জাতীয় অনুষ্ঠানগুলোতে আন্তরিকভাবে নিজ থেকে সাংগঠনিক কাজে অংশ নিবো। এবং কাজগুলো কিভাবে সফল করবো সে সিদ্ধান্তগুলো আমাদের নিজেদেরই নিতে হবে।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট ২১ ডিসেম্বর ২০১৪ সাল প্রতিষ্ঠিত হলেও ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

Loading