৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৮
শিরোনাম:

শত্রুতা মূলক শতাধিক লাউ গাছ কর্তন,থানায় অভিযোগ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :  পটুয়াখালীর কলাপাড়ায় গরু খোয়ারে দেয়ার অভিযোগে শত্রুতা মূলক এক কৃষকের শতাধিক লাউ গাছ কর্তন করা হয়েছে । রবিবার রাতে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আরামগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত্র ওই কৃষক এ ঘটনায় থানার একটি অভিযোগ দায়ের করা হয়েছে । কৃষক মো.ছালাম ঘরামী জানায়, তার বাড়ীতে শতাধিক লাউ চারা রোপন করেছে । গাছ গুলোতে লাউ ধরেছে ।

Thank you for reading this post, don't forget to subscribe!

এসময় প্রতিবেশী মিজানুর রহমানের দু’টি গরুতে লাউ ক্ষেত নষ্ট করায় গরু দু’টি স্থানীয় খোয়ারে দেয়া হয়। এতে সে ক্ষিপ্ত হয়ে লাউ ক্ষেত থেকে শতাধিক গাছ কেটে ফেলে । কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক সুকন্ঠ দে জানান, কৃষক ছালাম ঘরামী থানায় অভিযোগ করেছে । ঘটনাস্থলে তদন্তে পাঠানো হয়েছে ।

Loading