২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৩
শিরোনাম:

রাজাকার যদি আ. লীগ করে তারা বৈধ হয়ে যায়: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ক্ষমতাসীন অবৈধ সরকারের অন্যায়-অবিচার ও গুম-খুনের বিরুদ্ধে যে ঝড় উঠেছে, এই ঝড়েই এই মাফিয়াতন্ত্র লণ্ডভণ্ড হয়ে যাবে। চারিদিকে অন্যায়, অবিচার, ও গুম-খুন যেভাবে বিস্তার লাভ করেছে, এটা চিরদিন চলতে পারে না। এর অবসান হবেই।

Thank you for reading this post, don't forget to subscribe!

রুহুল কবির রিজভী বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন ফিরে আসবে। এই অপরাধীদেরও বিচার হবে। সরকারের যে কুকির্তী বেরিয়ে পড়েছে, সেই কুকির্তীগুলো ঢাকার জন্য তারা ষড়যন্ত্র-চক্রান্তের আশ্রয় নিয়েছে। জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং তারেক রহমানের বিরুদ্ধে সাজা দেয়া হয়েছে। কারণ তারা চায়, বিএনপি এটা নিয়ে ব্যস্ত থাকুক। তাহলে এই বিষয়ে আর কেউ কথা বলবে না।

তিনি বলেন, আইন-আদালত, বিচারক সব মাফিয়াতন্ত্রের অধীনস্থ। রাষ্ট্রশক্তি যেখানে মাফিয়ারা নিয়ন্ত্রণ করে, সেখানে কোনো আইন-আদালত ও প্রশাসন কেউ নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। তারা প্রত্যেকেই সরকারের মুখাপেক্ষী। তারা প্রত্যেকেই শেখ হাসিনার মুখাপেক্ষী।

‘রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে প্রতিবাদ তিনি একথা বলেন।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

Loading