৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৬
শিরোনাম:

‘বাবু খাইছো’র পর ‘বাবু পরছো’ (ভিডিও)

সোলস ব্যান্ডের অন্যতম সদস্য মীর মাসুম ও তার ছোট ভাই মীর মারুফ ইতিমধ্যেই সবাইকে চমকে দিয়েছেন। মীর ব্রাদার্স নাম দিয়ে যৌথ উদ্যোগে তারা প্রকাশ করেছেন ‘বাবু খাইছো?’ গানটি, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। আর ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি দেখেছে ২ কোটি ৮৯ লাখেরও বেশি দর্শক।

Thank you for reading this post, don't forget to subscribe!

এবার এই জুটি প্রকাশ করলেন তাদের নতুন গান ‘বাবু পরছো?’। এবার মীর ব্রাদার্সের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নাশা। দুই ভাইয়ের যৌথ সংগীতায়োজনে এর কথা লিখেছেন মীর মারুফ। গানটি রেকর্ড হয়েছে গায়েনবাড়ি স্টুডিওতে। আর ঈগল টিমের তত্ত্বাবধায়নে এর ভিডিওতে অংশ নিয়েছেন আফজাল সুজন, জাহির আলভি, তারেক তানজ, ফাহাদ, ফিরোজ আল মামুন, অন্তরা, সুবাহ, রাবিনা ও শ্রেয়া।

তবে এবার গানের কথায় উঠে এসেছে করোনাভাইরাস থেকে বাঁচার নানা করণীয় দিক। ঈগল মিউজিকের সঙ্গে এটি যৌথভাবে প্রযোজনা করেছে ওয়াটার এইড বাংলাদেশ। গানের কথাগুলো এমন, ‘কি বাবুরা বাইরে যাওয়ার জন্য রেডি তো নাকি/ তবে হয়ে যাক, আজকাল ঘর থেকে বের হওয়াই ফেক্ট/ হুটহাট ভাইরাসে ইনফেক্টেড/ কখন যে কিভাবে করোনা ছড়ায়/ তাই ভেবে সারা দিন এই মন ডরায়/ লিমিটেড ঘুরাফেরা করো রাতদিন/ হাঁচিকাশি দিতে গেলে মুখ ঢেকে নিন।’

ওয়াটার এইড বাংলাদেশ’র পক্ষ থেকে জানানো হয়, করোনা মহামারি নিয়ে সচেতনতা বাড়াতেই ‘বাবু পরছো?’ গানটি। এতে মূলত মাস্ক পরার কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি নিয়মিত হাত ধোয়ার বিষয়টিও উঠে এসেছে। সম্প্রতি ‘বাবু পরছো? গানটি প্রকাশ হয়েছে ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে।

Loading