ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ১ বছর বন্ধ থাকার পর আগামী ১৩ মার্চ থেকে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষার্থীদের জন্য হল খুলে দেয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান মঙ্গলবার (২৩ ফ্রেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, ১৭ মে এর আগে কোন পরীক্ষা নেওয়া হবে না। ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। মহামারিতে সরকারি সিদ্ধান্তের বাইরে কিছু করা সম্ভব নয়।
১৪ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্টদের টিকা দেওয়ার আহ্বান জানান ভিসি। এছাড়া ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিলেও যৌক্তিক কারণে হল খোলার বিষয়ে সরকার ও প্রশাসনের সিদ্ধান্তের প্রতি শিক্ষার্থীরা সম্মান প্রদর্শন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
![]()