আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসের ১৪৩ জন ঋণখেলাপি হাইকোর্টের নির্দেশে সকালে আদালতে হাজির হয়েছেন। আগত সবাই ৫ লাখের বেশি টাকা ঋণ নিয়েছিলেন পিপলস লিজিং কোম্পানী থেকে। ডিবিসি ও সময় টিভি
Thank you for reading this post, don't forget to subscribe!এ সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে গেলো ২১ জানুয়ারি বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ আদালেতের হাজিরের নির্দেশ দিয়েছিলেন। আদালত থেকে জানা যায়, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড কোম্পানীর ঋণগ্রহীতাদের তালিকা চেয়েছিলেন আদালত।
আমরা সে তালিকা দেয়ার পরে সর্বনিম্ন ৫ লাখ টাকা থেকে সর্বোচ্চ ঋণখেলাপি এমন ২৮০ জনকে শোকজ করেন আদালত। এরই ধারাবাহিকতায় আদালতে আজ শতাধিক ঋণখেলাপি হাজির হয়েছেন।
![]()