৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৪
শিরোনাম:

বিএনপির নেতাদের গোপনে নয়, জনসম্মুখে করোনা টিকা নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আরও বলেন, নির্বাচন এলে বিএনপি ও কিছু দল ভারত বিরোধিতাকে সামনে এনে প্রচারণা চালায়। যাদের সহযোগিতা ছাড়া এ দেশের স্বাধীনতা সম্ভব ছিল না, তাদের বিরোধিতা করে। প্রতিবেশী দেশের সঙ্গে বৈরিতা করে দেশের উন্নয়ন সম্ভব নয়। এ কথা তারা বুঝেও বোঝেন না।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে এখন দারুণ সম্পর্ক রয়েছে। তবে দুই দেশের মধ্যে আন্তঃসম্পর্ক, ব্যবসা-বণিজ্য আরও বৃদ্ধি করা উচিত। ১৯৬৫ সালে ভারত-পাক যুদ্ধের আগে যেমন সম্পর্ক ছিল তেমন সম্পর্ক ফিরিয়ে আনতে হবে। এতে দেশ ও অর্থনীতির উন্নয়ন হবে।

১৯৭৪ সালে বঙ্গবন্ধুর করা মৈত্রী চুক্তিকে তার দূরদর্শিতা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ওই চুক্তির কারণে আমরা ভারতের কাছ থেকে ছিটমহলের অধিকার ফিরে পেয়েছি। অথচ এ চুক্তি নিয়ে একটি মহল বিরূপ প্রচারণা চালিয়েছিল। মুক্তিযুদ্ধের সময়কালে ভারতের অবদানের কথা স্মরণ করে । পাকিস্তানের জেল থেকে বঙ্গবন্ধুকে উদ্ধার করতে ইন্দিরা গান্ধী ৩০টি দেশ সফর করেছিলেন।

ড. হাছান মাহমুদ বলেন, এমন কোনো খবর প্রচার করা উচিত না, যাতে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়। মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস, বাংলাদেশ (ইমক্যাব) আয়োজিত ‘বঙ্গবন্ধু: বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফইউজের সাবেক সভাপতি মনজরুল আহসান বুলবুল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ প্রমুখ।

 

Loading