৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৭
শিরোনাম:

আমার বউয়ের দিকে কেউ আঙ্গুল তুলুক, তা চাই না : নাসির হোসেন (ভিডিও)

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন বলেছেন, তার স্ত্রী তামিমা তাম্মিকে নিয়ে কেউ আঙ্গুল তুলুক। আজ বুধবার বিকেলে রাজধানীর বনানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন নাসির।

Thank you for reading this post, don't forget to subscribe!

এই ক্রিকেটার বলেন, আমি চাই না আমার বউয়ের দিকে কেউ আঙ্গুল তুলে কথা বলুক। আমি সব কিছু জেনেই তাকে বিয়ে করেছি।

এর আগে আজ দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতের নাসির ও তামিমার নামে মামলা করেন তামিমার আগের স্বামী মো. রাকিব হাসান। মামলার এজাহারে বিয়ে গোপন থাকা অবস্থায় বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগ আনা হয়েছে।

Loading