বিএনপি এখনও ষড়যন্ত্রের পথেই আছে। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলে জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার(২৪ ফেব্রুয়ারি) পাবনার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সংকটে উন্নয়নে ও মানবিকতায় একটি নাম শেখ হাসিনা। আওয়ামী লীগ একটি সৃষ্টিশীল সংগঠণের নাম। শেখ হাসিনা একটি উন্নয়ন ও সৃষ্টিশীল নেতৃত্বের নাম। বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই মালয়েশিয়া,সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার মতো আমাদের দেশ হতো। আমরা আগামী কয়েক বছরের মধ্যেই শেখ হাসিনার নেতৃত্বে মালয়েশিয়া,সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার পর্যায়ে পৌঁছে যাব ইনশাল্লাহ।
স্থানীয় ওয়াজি উদ্দিন খান পৌর মুক্ত মঞ্চে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. খলিলুর রহমান সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য দেন,আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন,পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যার রেজাউল রহিম, মো. শামসুল হক টুকু এমপি, পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, আহমেদ ফিরোজ কবির এমপি প্রমূখ।
![]()