৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৪
শিরোনাম:

আনুলিয়ায় মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

বি এম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার আনুলিয়ায় মদিনাতুল উলুম বহুমুখী ফাজিল মাদ্রাসাসহ সরকারি জমি, মসজিদ ও নিরীহ মানুষদের রক্ষা ও তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় ইউনিয়নের চেচুয়ায় মদিনাতুল উলুম বহুমুখী ফাজিল মাদ্রাসার সামনে সচেতন এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

মদিনাতুল উলুম বহুমুখী ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ওলিউল্লাহ এর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে মাদ্রাসা গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মজিদ সরদার, সহকারি অধ্যাপক মনজুরুল হক তরফদার, আরবি প্রভাষক মাওলানা সেলিম উল্লাহ, শিক্ষক প্রতিনিধি প্রভাষক ইসমাইল হোসেন, সহকারী শিক্ষক মাওলানা হাবিবুর রহমান, গোবিন্দ লাল মন্ডল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামান, সমাজসেবক কেরামত আলী, আব্দুল খালেক প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, এলাকায় স্বীকৃত সংখ্যালঘু, শিক্ষক নির্যাতনকারী, একাধিক নাশকতা মামলার আসামি, রাজাকার পিস কমিটির সদস্যের ছেলে, ২০১৩ সালের বিএনপি’র হরতালের আগুন জ্বালানোর নায়ক, দুষ্কৃতিকারী এনামুল মেম্বার, শফিউল হাসান, আবু দাউদ ও ইউসুফ গংরা মদিনাতুল উলুম বহুমুখী ফাজিল মাদ্রাসাসহ সরকারি জমি, মসজিদ ও নিরীহ মানুষদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিভিন্ন মামলায় ঢুকিয়ে তাদের অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ কওে আসছে। এরই ধারাবাহিকতায় মদিনাতুল উলুম বহুমুখী ফাজিল মাদ্রাসার সুনাম নষ্ট করতে ও শিক্ষা ব্যবস্থাকে বাধাগ্রস্থ করতে ৭ জন শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছেন। উল্লেখিত ৭জনের মধ্যে ৬ জনই বর্তমান অবসরপ্রাপ্ত। সংঘ বদ্ধ কুচক্রীমহলটি এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট ও নিরীহ মানুষের বিরুদ্ধে নিয়মিত ষড়যন্ত্র করে আসছে। এসময় বক্তারা তাদের সকল অপপ্রচারের নিন্দা জানিয়ে এ নাশকতা কারীদের তাদের আইনের আওতায় এনে শাস্তির জোর দাবী জানান।

Loading