বি এম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার সদর ইউনিয়নে খোলপেটুয়া সুপেয় পানির প্লান্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে সদর ইউনিয়নের মান্দার দিঘি চত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সুপেয় পানির প্লান্টের শুভ উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এসময় তিনি বলেন, নদী ভাঙ্গন কবলিত আশাশুনি উপজেলার উপকূলীয় অঞ্চলের মানুষ সুপেয় পানির অভাবে মানবেতর জীবনযাপন করছে।
Thank you for reading this post, don't forget to subscribe!ইতিমধ্যে সরকারি সহায়তার মাধ্যমে আমরা অনেক দুর্গম এলাকায় মানুষের কষ্ট লাঘবের জন্য সুপেয় পানির প্লান্ট স্থাপন করেছি। এসময় তিনি সরকারের পাশাপাশি সেবামূলক বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সুপেয় পানির ব্যবস্থা করায় প্রতিষ্ঠানসমূহকে ধন্যবাদ জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান প্রমূখ।
![]()