নেয়ামূল হক নয়ন গজারিয়া প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়া ইউনিয়নের পূর্ব নাগেরচর গ্রামে মোস্তফা প্রধানের বাড়ির ছাদ ঢালাই এর সময় মাইন উদ্দিন (২৭) নামে এক নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে।
সে ভোলা জেলার মনপুরা থানার চর ফয়জুদ্দিন গ্রামের নুরুল আমিনের ছেলে বলে জানা গিয়েছে।
তাকে রক্ষা করতে গিয়ে তারেক নামে আরেক নির্মাণ শ্রমিক আহত হয়।
ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে মাঈনুদ্দীনকে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আরশাদ কবির মৃত ঘোষণা করেন। এবং আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
আজ সকাল ৮ ঘটিকার সময় পূর্ব নাগেরচর গ্রামের মোস্তফা প্রধান, পিতা মৃত সাহেব আলী তার নিজস্ব বিল্ডিং এর ছাদ ঢালাই এর সময় এ ঘটনা ঘটে।
ঘটনার সূত্র ধরে জানা যায় বিল্ডিং নির্মাণের পূর্বেই ৪৪০ ভোল্টের বিদ্যুৎ সঞ্চালনের লাইন স্থাপন করা হয়।
বিদ্যুৎ লাইন সঞ্চালনের ব্যাপারে গজারিয়া উপজেলার পল্লী বিদ্যুতের ডিজিএম জহিরুল করিম জানান সঞ্চালন লাইনের নিচ দিয়ে কোন প্রকার স্থাপনা নির্মাণ করা যায়না। এমনকি কোন নির্মাণ কাজ ও সঞ্চালন লাইনে বিদ্যুৎ বন্ধ রাখার ব্যাপারে নির্মাণাধীন বাড়ির মালিক মোস্তফা কোন প্রকার অবগত করেনি।
দুর্ঘটনার ব্যাপারে বাড়ির মালিক মোস্তফা প্রধান এর সাথে যোগাযোগ করে ও তাকে পাওয়া যায়নি।
গজারিয়া তদন্ত কেন্দ্রের এসআই মশিউর রহমান জানান ঘটনা অবগত হওয়ার সাথে সাথেই গজারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এসে নিহত ব্যক্তির ব্যাপারে মৃত্যুজনিত সুরতহাল তৈরি করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
![]()