৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৪
শিরোনাম:

মাঠ থেকে তারজিনা খাতুনের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ, স্বামীকে গ্রেফতার

চুয়াডাঙ্গার জীবননগরে স্ত্রী তারজিনা খাতুন হত্যা মামলায় পলাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পাবনার ঈশ্বরদী রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুস সালাম জীবননগর উপজেলার শিংনগর গ্রামের সফর সরদারদের ছেলে।

Thank you for reading this post, don't forget to subscribe!

জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঈশ্বরদী রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তারজিনা খাতুন হত্যা মামলায় পলাতক স্বামী আব্দুস সালামকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আব্দুস সালাম।

এর আগে, বুধবার সন্ধ্যায় ওই উপজেলার উথলী সন্ন্যাসীতলা মাঠ থেকে তারজিনা খাতুনের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় রাতেই হত্যা মামলা হয়। তদন্তের এক পর্যায়ে জানা যায়- হত্যাকাণ্ডের সঙ্গে নিহতের স্বামী জড়িত। পরে কয়েকটি টিমে ভাগ হয়ে আব্দুস সালামকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশ, বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী থেকে তাকে গ্রেফতার করা হয়।

Loading