৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৪
শিরোনাম:

আলুর ক্ষেতে পানি যাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত

রাজশাহীর বাগমারায় আলুর ক্ষেতে পানি যাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, রনসীবাড়ি গ্রামের ফজলুর রহমান, খাইরুল ইসলাম, সুরবজান বেওয়া, সাইদুর রহমান ও মোফাজ্জল হোসেন। বাকি আহতদের নাম জানা যায়নি।

Thank you for reading this post, don't forget to subscribe!

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ঝিকরা ইউনিয়নের রনসীবাড়ি গ্রামের ফজলুর রহমান তার জমিতে পানি সেচের সময় পার্শ্বের জমির মালিক সাইদুর রহমানের আলু ক্ষেতে পানি যায়। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার দুপুরে সাইদুর রহমান ও তার ছেলে মোফাজ্জল হোসেন আলুর জমিতে যায় এবং ফজরুর রহমানকে আলু ক্ষেতে পানি দেয়ার কারণ জানতে চায়।

ফজলুর রহমান বাঁধ ভেঙে আলু ক্ষেতে পানি যাওয়ার বিষয়টি সাইদুর রহমানকে জানায়। ঘটনাটি নিয়ে ফজলুর রহমান ও সাইদুর রহমানের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে দু’পক্ষেরই নারীসহ ১০ জন আহত হন।

খবর পেয়ে বাগমারা থানা ও ঝিকরা ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। আহত খাইরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। থানায় লিখিত অভিযোগ পেলেই সংঘর্ষের সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

Loading