২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৪
শিরোনাম:

কোটির ক্লাবে ‘বুক চিন চিন করছে’, সাফল্যের গল্প বলবেন পাবেল

অন্তর্জালে ব্যাপক ভাইরাল গান অভিনেতা আফরান নিশো ও মেহজাবিন চৌধুরীর ‘শিল্পী’ নাটকের ‘বুক চিনচিন করছে হায়/মন তোমায় কাছে চায়’। এবার ১ কোটি পেরোলে এই গানের ভিউয়ার্স সংখ্যা। এ রিপোর্ট লেখা পর্যন্ত গানটি দেখেছেন ১ কোটি ৩৯ হাজার ৩৬১। এছাড়া এই নাটকটিও কোটির ক্লাবে প্রবেশ করেছে। সম্প্রতি ‘শিল্পী’ নাটক কোটি ক্লাবে প্রবেশ উৎযাপন করেছে এই নাটকের কলাকুশলীরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

‘শিল্পী’ নাটকে আভরাল সাহিরের সুরে পুরুষ-নারী দুই কণ্ঠে গানটি গেয়েছেন তরুণ শিল্পী জাহেদ পারভেজ পাবেল। এর আগেও একাধিক গানে নিজের প্রতিভার জানান দিয়েছেন পাবেল।

‘বুক চিনচিন করছে হায়/মন তোমায় কাছে চায়’ গানের অভিজ্ঞতা, বর্তমানের কাজ ও ব্যক্তি জীবনের নানান বিষয়ে কথা বলতে ইত্তেফাক অনলাইনের নিয়মিত আয়োজন ‘টুনাইট শো লাইভ’-এ হাজির হবেন জাহেদ পারভেজ পাবেল। শনিবার সন্ধ্যা ৭টায় ইত্তেফাক অনলাইনের ‘টুনাইট শো লাইভ’ দেখতে চোখ রাখুন ইত্তেফাকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

‘বুক চিন চিন করছে’ গানটি মূলত ‘বাস্তব’ সিনেমার। বদিউল আলম খোকন পরিচালিত সেই সিনেমায় অভিনয় করেছিলেন মান্না ও পূর্ণিমা। আর আলী আকরাম শুভর সঙ্গীতায়োজনে গানটি গেয়েছিলেন এন্ড্রু কিশোর ও ডলি সায়ন্তনী।

Loading