৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০০
শিরোনাম:

নওগাঁর বদলগাছীতে স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার এক

মোঃ ফারুক হোসেন বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ-

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউপি’র ভোলার পালশা গ্রামে এক লম্পট কলেজ ছাত্র কর্তৃক এক স্কুল পড়ুয়া কিশোর বলৎকারের শিকার হয়েছে। এ ঘটনার অভিযোগে ১জনকে আটক করেছে থানা পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত বুধবার ২৪ ফেব্রুয়ারি বিকাল আনুমানিক ৩টার সময় উপজেলার কোলা ইউপি’র ভোলার পালশা গ্রামের আব্দুর রাজ্জাকের নাতি কলেজ পড়ুয়া ছাত্র মিনহাজ রহমান (২৪) বাড়ির অদুরে ছাগল চড়ানোর সময় একটি বাগানের মধ্যে লম্পট মিনহাজ বসে মোবাইল ফোনে গান শুনছিল। এক পর্যায়ে লম্পট মিনহাজ এর ওই একই গ্রামের ৭ম শ্রেণি পড়ুয়া মিঠুর ছেলে, ছাগল নিয়ে বাড়ী থেকে দুরে বাগানে গেলে মিনহাজ গান শোনার প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্র এলাহী রাবিকে পাশের একটি ঝোপে নিয়ে গিয়ে জোড়পূর্বক বলাৎকারের চেষ্টা করতে থাকে। এসময় মিনহাজ এর হাত থেকে পালানোর জন্য চিৎকার করলে ঐ পথে হেটে যাওয়া নার্গিস বেগম নামে এক মহিলা ঘটনা দেখতে পেয়ে এগিয়ে আসলে মিনহাজ পালিয়ে যায়।

ঘটনার দিন বিকেল বেলায় ওই কিশোরের বাবা নূর মোহাম্মদ ওরফে মিঠু বাদী হয়ে বদলগাছী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-২১, তারিখ ২৪/০২/২১ইং। মামলার সুত্র ধরে আসামী মিনহাজকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে এবং স্কুল ছাত্র রাবিকে শারীরিক পরিক্ষার জন্য নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বদলগাছী থানার ওসি (তদন্ত) রায়হান হোসেন এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে নারী ও শিশু দমন নির্যাতন আইনে একটি মামলা হয়েছে।

উল্লেখ্য উপজেলার কোলা ইউপির ভোলার পালসা গ্রামের আব্দুর রাজ্জাকের নাতি কলেজ পড়ুয়া ছাত্র লম্পট মিনহাজ রহমান (২৪) নানীর বাড়ী কোলা ইউপি ভোলারপালসা গ্রামে থেকে ডিগ্রিতে পড়াশুনা করতো। তার নিজস্ব বাড়ি বদলগাছী উপজেলা সদরে।

Loading