নেয়ামূল হক নয়ন গজারিয়া প্রতিনিধি: নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলায ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুরে শুকতারা ফিলিং স্টেশনের সামনে বৃহস্পতিবার রাত ৩ ঘটিকার সময় হঠাৎ করে চলন্ত অবস্থায় ফিলিং স্টেশন হতে একটি ট্রাক রাস্তার উপরে বেরিকেড দিয়ে মহাসড়কের চলন্ত যানবাহন থামিয়ে দেয় দুর্বত্তরা।
Thank you for reading this post, don't forget to subscribe!তৎক্ষণাৎ আট থেকে দশজন আগ্নেয়াস্ত্র ও চাপাতি, ছুরি লোহার পাইপ দিয়ে থেমে থাকা প্রাইভেট কার এর উপরে অতর্কিতভাবে হামলা চালিয়ে গাড়ির গ্লাস ভেঙ্গে দরজা গুলো খুলে ফেলে। প্রাইভেট কারের সামনের সিটে বামপাশে বসা অবস্থায় দলিল লেখক শাহীন মোল্লা (৩৫) বাম হাত ও বাম পায়ে ও শাহজাদার বাম হাতের দুটি আঙুল কুপিয়ে বিচ্ছিন্ন করে দেয় । এ অবস্থায় তাদের ডাক চিৎকারে কেহ এগিয়ে আসেনি ।
তাদের সাথে থাকা জমি বিক্রয়ের নগদ চার লাখ টাকা ও ৫ টি মোবাইল ফোন আঘাত করে ছিনিয়ে নেয় ।
ঘটনা প্রসঙ্গ জানা যায় যে দলিল শাহীন মোল্লা অফিসিয়াল রেজিস্ট্রেশন (কমিশন) কাজ সম্পন্ন করে ঢাকা হতে নিজ বাড়ী গজারিয়া ভবেরচরে আসার পথে এ ঘটনা ঘটে । তাদের সাথের আর ও একটি প্রাইভেটকার যানজটের কারণে পিছনে তাকায় দুর্বত্তদের কবল থেকে তাদেরকে এ হামলা থেকে রক্ষা করতে পারিনি। পরবর্তীতে তাদেরকে অবগত করলে গাড়ি থেকে নেমে এসে দুর্বত্তদের ধাওয়া করে।
ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য রওনা দিলে আবারো দুর্বত্তরা সামনের দিকে এগিয়ে হামলা করার চেষ্টা চালায়। অবস্থার অবনতি দেখে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের না গিয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা গ্রহণ করে। কর্তব্যরত চিকিৎসক একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।
তাদের সাথে থাকা কোন একজন দুর্বৃত্তদের হামলার ব্যাপারে সোনারগাঁ থানা কে অবগত করে।
এ ব্যাপারে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।
![]()