৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৪
শিরোনাম:

খুলনায় বিএনপির সমাবেশকে ঘিরে পথে পথে পুলিশি চেকপোস্ট

ঢাকা থেকে বিমানযোগে যশোর হয়ে সড়ক পথে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ শনিবার সোয়া ১২টায় খুলনার দৌলতপুর পৌঁছলে সেখান থেকে টেলিফোনে আমাদের সময়কে জানান, এই যাত্রা পথে বহু পুলিশি চেকপোস্টে থামতে হয়েছে। বারবার বলতে হয়েছে কোথায় যাচ্ছি। যদি মাস্ক খুলে উত্তর দিতেই গাড়ি ছেড়ে দিয়েছে। রাস্তায় গাড়ি চলাচল প্রায় বন্ধ। তবে, আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের বিশ্রামের জন্য যে হোটেল বুকিং দেওয়া ছিল, তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে। ফলে এখন খুলনায় গিয়ে হয় দলীয় কার্যালয়ে গিয়ে বিশ্রাম নিতে হবে।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমাদের এই সমাবেশ। এই দাবির প্রতি দেশের সাধারণ মানুষ থেকে সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমর্থন রয়েছে। বর্তমানে যে সরকার রয়েছে এই সরকারের কোনো জনপ্রিয়তা নেই। দেশের জনগণ যদি নিজের ভোট নিজে দিতে পারে তাহলে আবারও প্রধানমন্ত্রী হবেন গণতন্ত্রেও মাতা বেগম খালেদা জিয়া। দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতা হারানোর আতঙ্কের কারণে আমাদের সমাবেশে বাধা দেওয়া হচ্ছে। জনগণ জেগে উঠেছে। কোনো বাধাতেই কাজ হবে না। জনগণ সফল হবেই।’

Loading